ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ভারতীয় পণ্যের ওপর ১০০ শতাংশের বেশি শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার (৫ মার্চ) কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ভারতের ‘অত্যন্ত অন্যায়’ শুল্ক নীতির কড়া সমালোচনা করেছেন। সেই সঙ্গে আগামী ২ এপ্রিল থেকে ভারতীয় পণ্যের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। খবর এনডিটিভির।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকালে) মার্কিন কংগ্রেসে যৌথ অধিবেশনে বক্তব্য রাখার সময় ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন, পারস্পরিক শুল্ক চাপানোর নীতি থেকে বাদ পড়ছে না ভারত।

শুধু তা-ই নয়, কবে থেকে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করা হবে, সেই তারিখও জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত ছাড়াও চীন, দক্ষিণ কোরিয়া, কানাডা, মেক্সিকোর মতো দেশগুলোর ওপর পাল্টা শুল্ক চাপানোর কথা বললেন তিনি।

দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন ট্রাম্প। ভাষণে তিনি কোন কোন বিষয়ের কথা উল্লেখ করেন, সেদিকে নজর ছিল সবারই। সেই মঞ্চে ট্রাম্প বলেন, “দীর্ঘ দিন ধরে বিভিন্ন দেশ আমাদের ওপর শুল্ক চাপিয়ে আসছে, এবার আমাদের পালা। ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত এবং অসংখ্য অন্যান্য দেশ আমাদের ওপর যত বেশি শুল্ক আরোপ করে, আমরাও তত শুল্ক আরোপ করব।”

তারপরই ট্রাম্প আলাদা করে ভারতের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “ভারত আমাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে। এই ব্যবস্থা যুক্তরাষ্ট্রের প্রতি ন্যায্য নয়, কখনওই ছিল না।”

ট্রাম্পের ঘোষণা, “আমরা আগামী ২ এপ্রিল থেকে পারস্পরিক শুল্ক আরোপ করব। আমি চেয়েছিলাম ১ এপ্রিল থেকে কার্যকর করতে। কিন্তু অনেকে ভাবতে পারেন, আমি এপ্রিল ফুল করছি। তাই ২ এপ্রিল থেকে পারস্পরিক শুল্ক চালু করব।”

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্পের একের পর এক সিদ্ধান্ত নিয়ে আলোচনা হচ্ছে বিশ্ব দরবারে। মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন, আমদানি শুল্কের বিষয়ে তিনি কখনওই নমনীয় হবেন না। ‘টিট ফর ট্যাট’ নীতি অনুসরণ করার কথা জানান ট্রাম্প। তার দাবি ছিল, যে দেশ মার্কিন পণ্যের ওপর যত বেশি শুল্ক আরোপ করবে, আমেরিকাও সেই দেশের পণ্যের ওপর তত পরিমাণ আমদানি শুল্ক বসাবে। সেই ঘোষণায় যে তিনি এখনও অনড় তা আরও একবার স্পষ্ট করে দিলেন ট্রাম্প। তার সংযোজন, “কেউ যদি শুল্কের বদলে অন্য কোনও বাধার সৃষ্টি করে, তবে আমরাও তাদের জন্য সেই কাজই করব।

 সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ভারতীয় পণ্যের ওপর ১০০ শতাংশের বেশি শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আপডেট টাইম : ০৪:২৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫