ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

থাইল্যান্ড ভ্রমণে মালয়েশিয়ার সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সন্ত্রাসী হামলার ঘটনায় ৫ জন নিহত এবং আরও ১৩ জন আহত হওয়ার ঘটনায় থাইল্যান্ড ভ্রমণে সতর্কতা জারি করেছে মালয়েশিয়া।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টার দিকে থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তবর্তী শহর সুংগাই কোলকের জেলা অফিসের বাইরে ১০ জনের বেশি হামলাকারী অতর্কিত গুলি চালায়। পাশাপাশি বিস্ফোরক নিক্ষেপ ও বোমা বিস্ফোরণ ঘটানো হয়। হামলায় অফিস পাহারায় থাকা দু’জন প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক নিহত হন এবং ১২ জন আহত হন। এদের মধ্যে চারজন বেসামরিক নাগরিকও রয়েছেন।

এর কয়েক ঘণ্টা পর পাত্তানি প্রদেশের সাইবুরি জেলায় রাস্তার পাশে পুঁতে রাখা আরেকটি বোমা বিস্ফোরণে আরও তিনজন নিহত হন। এদের মধ্যে দু’জন স্থানীয় গ্রাম সহকারী এবং একজন রেঞ্জার ছিলেন। ওই হামলায় আরও একজন আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল ঐতিহাসিকভাবে দেশটির বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ অংশ থেকে সাংস্কৃতিকভাবে আলাদা। এক শতাব্দীরও বেশি সময় আগে থাইল্যান্ড ওই অঞ্চলকে নিয়ন্ত্রণে নেয়। বিদ্রোহের কারণে ওই এলাকা সবসময় নিরাপত্তার চাদরে ঢাকা থাকে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়থংতার্ন শিনাওয়াত্রা ওই হামলার পর রাতের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, নিরাপত্তা বাহিনীর সংখ্যা বাড়ানো হবে এবং টহল ব্যবস্থা আরও কঠোর করা হবে।

থাইল্যান্ডে এই হামলার পর প্রতিবেশী দেশ মালয়েশিয়াও তাদের সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে। রবিবার দেশটির ইন্সপেক্টর জেনারেল রাজারুদিন হুসেইন জানিয়েছেন, মালয়েশিয়ার পুলিশ থাইল্যান্ডের নারাথিওয়াত প্রদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।

মালয়েশিয়ার সীমান্তে মোতায়েনকৃত বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে এবং সীমান্তবর্তী অবৈধ পারাপারের স্থানগুলোতে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর স্ট্রাইক ফোর্স কোম্পানি ও গোয়েন্দা ইউনিটকে ‘সংবেদনশীল এলাকাগুলোতে’ বিশেষ টহল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, থাইল্যান্ডের পাত্তানি, ইয়ালা ও নারাথিওয়াত প্রদেশে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দেশটির নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোসহ ওই অঞ্চলে থাকা মালয়েশিয়ান নাগরিকদের সংশ্লিষ্ট কনস্যুলেটে উপস্থিত হয়ে নিবন্ধন করতে বলা হয়েছে। একইসঙ্গে নিরাপত্তার স্বার্থে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: রয়টার্স

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

থাইল্যান্ড ভ্রমণে মালয়েশিয়ার সতর্কতা

আপডেট টাইম : ০১:৪৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫