ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

গাজায় হামলা চলবে, কোনো দয়া দেখাব না: ড্যানি ড্যানন

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি উপেক্ষা করে পবিত্র রমজানে গাজার বিভিন্ন জায়গায় বিমান হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। এতে এখন পর্যন্ত ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর এই নৃশংস হামলার পক্ষে যুক্তি দিয়ে জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, ইসরায়েলি বিমান বাহিনী গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা শুরু করেছে। আমরা আমাদের শত্রুদের প্রতি কোনো দয়া দেখাব না। আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের সব জিম্মির বাড়ি ফিরে না আসা পর্যন্ত ইসরায়েল থামবে না।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ড্যানি ড্যানন বলেন, আমরা নিরাপত্তা পরিষদের কাছে এটা স্পষ্ট করে বলব, যদি তারা গাজায় যুদ্ধ বন্ধ করতে চায়, তাহলে তাদের নিশ্চিত করতে হবে যে, জিম্মিরা ইসরায়েলে ফিরে আসছে।

তিনি আরও বলেন, আমরা তাদের ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১৭ মার্চ) রাতে গাজার কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহ, গাজা সিটি, খান ইউনিস ও রাফাহ অঞ্চলের একাধিক স্থাপনায় ব্যাপক আকারে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী।

এতে আবাসিক ভবনসহ বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্তের পাশাপাশি হতাহত হয়েছেন অসংখ্য মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর অনুমোদনেই এই হামলার পরিকল্পনা বাস্তবায়ন করা হয় বলে জানা গেছে। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেই ইসরায়েল এ হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

প্রসঙ্গত, চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর থেকে গাজায় এটিই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

গাজায় হামলা চলবে, কোনো দয়া দেখাব না: ড্যানি ড্যানন

আপডেট টাইম : ১২:৪২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫