ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

তুলসী গ্যাবার্ড বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: মাহমুদুর রহমান

সিটিজেন প্রতিকেদক: যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান।

মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘বিপ্লবোত্তর নয়া রাজনৈতিক দল: ছাত্র-জনতার প্রত্যাশা, সংকট ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

মাহমুদুর রহমান বলেন, তুলসী গ্যাবার্ড ভারতে বসে যে ষড়যন্ত্র করছেন তার বিরুদ্ধে জিও পলিটিক্যাল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে আমাদের। তরুণদের নতুন রাজনৈতিক দলকে আন্তর্জাতিক এসব চাপ মোকাবিলা করতে হবে।

এনসিপির উদ্দেশে তিনি বলেন, সবাইকে সন্তুষ্ট করার একটা প্রচেষ্টা নতুন দলের মধ্যে দেখা যাচ্ছে। নতুন দলের লোকজনের মধ্যে মতানৈক্য দেখতে পাই। একজনের বিবৃতির সঙ্গে আরেকজনের বিবৃতি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। রাজনৈতিক বয়ান পরিষ্কার হতে হবে, কোনো গোপনীয়তা থাকতে পারবে না।

আওয়ামী লীগের পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলের সংস্কার প্রয়োজন। শেখ হাসিনাসহ শেখ পরিবারের সব সদস্য এবং সব খুনি লুটেরাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করে সংস্কারের পর যে আওয়ামী লীগ আসবে, তারা রাজনীতি করবে। এর আগে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ দেয়া যাবে না।

আওয়ামী লীগের সংস্কার আওয়ামী লীগকেই করতে হবে মন্তব্য করে তিনি বলেন, হাসিনাসহ বাকিদের বাদ দেয়ার পর জনগণ বিবেচনা করবে আপনাদের রাজনীতি করতে দেয়া যাবে কিনা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

তুলসী গ্যাবার্ড বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: মাহমুদুর রহমান

আপডেট টাইম : ১২:০৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫