ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ফের এক মার্কিন ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করল হামাস

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় প্রায় দেড় বছর ধরে আটক মার্কিন ইসরাইলি নাগরিক ইডান আলেক্সান্ডারের একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন এক হামলার সময় ফিলিস্তিনি যোদ্ধারা তাকে আটক করে।

যদিও ভিডিওটি ধারণের দিনক্ষণ স্পষ্ট নয়, এতে একজন ব্যক্তি নিজেকে ইডান আলেক্সান্ডার বলে পরিচয় দেন এবং জানান, তিনি গাজায় ৫৫১ দিন ধরে আটক রয়েছেন। ভিডিওতে তিনি জিজ্ঞেস করেন, ‘আমি এখনো কেন বন্দি?’ পাশাপাশি তিনি মুক্তির জন্য আকুতি জানান।

ভিডিওটি এমন সময় প্রকাশ পেয়েছে, যখন ইহুদিরা স্বাধীনতা উদ্‌যাপনের সপ্তাহব্যাপী উৎসব ‘পাসওভার’ পালন শুরু করেছে। তবে ইডানের পরিবার এক বিবৃতিতে বলেছে, গাজায় ইডানসহ আরও ৫৮ জন বন্দি থাকা অবস্থায় এই উৎসব তাদের জন্য কোনো স্বাধীনতার বার্তা নয়।

চলমান যুদ্ধের সময় হামাস এর আগেও একাধিকবার বন্দিদের ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাদের মুক্তির জন্য অনুরোধ করতে দেখা গেছে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ১ হাজার ১৪০ জনের মতো নিহত হয়েছেন। জিম্মি করা হয়েছে দুই শতাধিক ব্যক্তিকে। যাঁদের মধ্যে কয়েকজনকে ছেড়ে দিয়েছে হামাস।

সূত্র : রয়টার্স।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ফের এক মার্কিন ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করল হামাস

আপডেট টাইম : ০১:৩৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫