ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ঐকমত্যের জুলাই সনদ তৈরিতে একটু ছাড় দিতে হবে : আলী রীয়াজ

সিটিজেন প্রতিবেদক: ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে একটু না একটু ছাড় দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।

রবিবার (৪ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় জোটের সঙ্গে সংলাপের শুরুতে তিনি এ কথা বলেন।

ড. আলী রীয়াজ স্পষ্ট করে বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান লক্ষ্য হলো সকলের সঙ্গে আলোচনা করে একটি সনদ প্রস্তুত করা। যে বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠিত হবে, শুধু সেগুলোর ওপর ভিত্তি করেই সনদটি তৈরি করা হবে।

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ঐকমত্যের মাধ্যমে একটি সনদ তৈরির জন্য প্রত্যেক পক্ষকেই কিছু ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে।

সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে আলী রীয়াজ বলেন, ঐকমত্য প্রতিষ্ঠার দায়িত্ব কেবল কমিশনের নয়, বরং সাংবাদিকদেরও সহযোগিতা ও ইতিবাচক আলোচনার মাধ্যমে সহায়ক ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, কমিশন এ ক্ষেত্রে অনুঘটকের ভূমিকা পালন করবে এবং সাংবাদিকদেরও সহযোগী রাজনৈতিক শক্তিগুলোকে একটি অভিন্ন অবস্থানে আসার জন্য উৎসাহিত করা উচিত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ঐকমত্যের জুলাই সনদ তৈরিতে একটু ছাড় দিতে হবে : আলী রীয়াজ

আপডেট টাইম : ১২:৪৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫