ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

ভারতের প্রতি আবারও বিরল উদারতা দেখালো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: উত্তেজনার মাঝে ভারতের প্রতি আবারও বিরল উদারতা দেখালো পাকিস্তান। বুধবার (১৪ মে) আটক ভারতীয় সীমান্তরক্ষী সদস্যকে ফেরত দিয়েছে দেশটি। একইসঙ্গে পাকিস্তান রেঞ্জার্সের সদস্যকেও ফেরত দেয় ভারতীয় বাহিনী। সীমান্তে পারস্পরিকভাবে একে অপরের সীমান্তরক্ষী সদস্যদের হস্তান্তর ‘বিরল’ সদিচ্ছার নিদর্শন হিসেবে দেখা হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১৫ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

পাকিস্তান সরকারের তরফ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)-এর কনস্টেবল পূর্ণম কুমারকে, যিনি গত ২৩ এপ্রিল অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানের গণ্ডা সিং ওয়ালা/ফিরোজপুর সেক্টরে প্রবেশ করেছিলেন এবং পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হন।

অন্যদিকে, ভারতীয় বিএসএফ কর্মকর্তারা পাকিস্তান রেঞ্জার্সের সদস্য মোহাম্মদউল্লাহ-কে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেন, যিনি অনুরূপভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে চলে এসেছিলেন এবং গ্রেপ্তার হন।

উভয় পক্ষের সীমান্ত বাহিনীর মধ্যে একাধিক ‘পতাকা বৈঠক’-এর মাধ্যমে আলোচনার পর এ সিদ্ধান্তে উপনীত হয়ে আজ সকালে দুই দেশের প্রতিনিধিরা সীমান্তে আনুষ্ঠানিকভাবে উভয় সদস্যকে নিজ নিজ দেশের হাতে হস্তান্তর করেন।

ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানায়, কনস্টেবল পূর্ণম কুমারকে পাকিস্তান রেঞ্জার্স নিরাপদে ফেরত দিয়েছে। আমরা এ পদক্ষেপকে স্বাগত জানাই এবং এটিকে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখি।

বিশ্লেষকদের মতে, কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের সময়ে এ ধরনের বিনিময় পারস্পরিক আস্থা গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ এবং ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ভারত-পাকিস্তান সীমান্তে চলাচল প্রায় স্থগিত রয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ন্যূনতম পর্যায়ে নেমে এসেছে। এই সেনা বিনিময় ঘটনাটি সেই জটিল প্রেক্ষাপটে এক বিরল এবং গঠনমূলক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এ ছাড়া ২০১৯ সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামার ঘটনায় ভারত-পাকিস্তানের মাঝে উত্তেজনা দেখা দেয়। সেসময় আজাদ কাশ্মীরে ভারতের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর সেটির পাইলট অভিনন্দন বর্তমান পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়েন। অভিনন্দন ধরা পড়ার পরদিনই পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান তাকে মুক্তি দেওয়ার ঘোষণা দিলে যুদ্ধের যে দামামা বেজেছিল তা শান্ত হয়ে আসে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

ভারতের প্রতি আবারও বিরল উদারতা দেখালো পাকিস্তান

আপডেট টাইম : ০৩:৫১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫