ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

আজ জুমার পর গণঅনশনে যাচ্ছেন জবি শিক্ষার্থীরা

সিটিজেন প্রতিবেদক: আবাসন ব্যবস্থা এবং দ্বিতীয় ক্যাম্পাস প্রজেক্ট বাস্তবায়নসহ ৪ দফা দাবিতে আজ শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুধু তাই নয়, দাবি আদায়ে জুমার পর গণঅনশনের ডাকও দিয়েছেন তারা।

গত কয়েকদিন ধরেই চার দফা দাবিতে লাগাতার আন্দোলনে রয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। বৃহস্পতিবারও তারা কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেন। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

শুক্রবারও আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কাকরাইল মসজিদ মোড়ে চলমান অবস্থান কর্মসূচি থেকে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দীন।

তাদের চার দফা হলো—১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করতে হবে; ২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে; ৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে; ৪. শিক্ষার্থীদের ওপর আক্রমণ করা পুলিশের বিচার করা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

আজ জুমার পর গণঅনশনে যাচ্ছেন জবি শিক্ষার্থীরা

আপডেট টাইম : ১০:৩৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫