ঢাকা ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে নুসরাত ফারিয়াকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিটিজেন প্রতিবেদক: অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ফারিয়ার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল না উল্লেখ করে সাংবাদিকরা প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কারো বিরুদ্ধে মামলা থাকলে ছেড়ে দেওয়া যায় না। তার নামে মামলা থাকলে কী করবেন। যদি ছাইড়া দিলে আপনিই বলবেন ছাইড়া দিছেন। বিদেশযাত্রায় নিষেধ আছে কিনা, একটা পলিসি আছে। ওই পলিসির মধ্যে যারা পড়েন তাদের….। ওনার বিরুদ্ধে ইনভেস্টিগেশন (তদন্ত) হচ্ছে।

জুলাই গণহত্যায় যারা প্রকৃত অপরাধী তারাই যাতে গ্রেপ্তার হয়, কেউ যেন ভোগান্তির শিকার না হয়- এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায়ই শাস্তি ভোগ না করে এ ব্যবস্থা আমরা নেব।

এর আগে আজ সকালে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরাত ফারিয়াকে গ্রেফতারের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

সাংবাদিকরা ওই পোস্টের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ওইটা যার যার ব্যক্তিগত মত। মতপ্রকাশের স্বাধীনতাতো সবার আছে। একইসাথে অযৌক্তিক দাবিতে রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি সৃষ্টি না করার জন্য সবাইকে আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে নুসরাত ফারিয়াকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ০১:৪৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫