ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা জিম্বাবুয়ের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

যে কারণে বাতিল মোদির সিকিম সফর

আন্তর্জাতিক ডেস্ক: খারাপ আবহাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিকিম সফর বাতিল হল। নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গে আসেন মোদি। সেখান থেকে হেলিকপ্টারে তাঁর সিকিমে যাওয়ার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সিকিম সফর বাতিল করতে হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। আপাতত উত্তরবঙ্গেই রয়েছেন প্রধানমন্ত্রী। সিকিমের কর্মসূচিতে মোদি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

বাগডোগরা থেকেই মোদি সিকিমের কর্মসূচিতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বক্তৃতা করেছেন। এর পর আবহাওয়া অনুকূল হলে কপ্টারে রওনা দেন আলিপুরদুয়ারের উদ্দেশে।

উড়তেই পারেনি কপ্টার। বিমানবন্দরে বেশ কিছু ক্ষণ অপেক্ষা করেন মোদি। তার পর সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তিন দিক দিয়ে চিন পরিবেষ্টিত পাহাড়ি রাজ্য সিকিম এখন ভারতভুক্তির ৫০ বছর উদযাপন করছে। মোদির সিকিম সফর ছিল তারই অন্যতম অঙ্গ।

সিকিমে একগুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধনের কথা ছিল প্রধানমন্ত্রীর। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর একটি মূর্তি উন্মোচনও করতেন। সেই অনুযায়ী সব ব্যবস্থা করা হয়েছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা

যে কারণে বাতিল মোদির সিকিম সফর

আপডেট টাইম : ০৩:৫০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫