সিটিজেন প্রতিবেদক: রাজনৈতিক দলগুলোর আয় এবং ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (৩১ জুলাই)।
ইসি জানিয়েছে, এখন পর্যন্ত বিএনপি, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদসহ কয়েকটি দল পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। তবে দলই এখনো তাদের হিসাব জমা দেয়নি। কোনো দল চাইলে আবেদন সাপেক্ষে আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর সুযোগ রয়েছে।
গত ৭ জুলাই ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি জানিয়েছিলেন। সচিব ওই সময় জানান, আয়-ব্যয়ের হিসাব চেয়ে নিবন্ধিত দলগুলোকে চিঠি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে চিঠি দেওয়া হয়নি।
রাজনৈতিক দল নিবন্ধন শর্ত অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল ৫১টি।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 
























