ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

অন্যায়ের সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তুলতে হবে : উপদেষ্টা শারমীন মুরশিদ

সিটিজেন প্রতিবেদক: সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অন্যায়ের সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তোলাই আমাদের প্রধান কাজ।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ওয়ারিয়র্স অব জুলাই কর্তৃক আয়োজিত ‘স্যালুট টু জুলাই ওয়ারিয়র্স’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

২০২৪ সালের জুলাই যুদ্ধে শারমীন এস মুরশিদ সরাসরি অংশ নিয়েছিলেন। ১৮ জুলাইয়ের ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘সেদিন যখন আমি রাস্তায় ছিলাম, তখন হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হচ্ছিল, পুলিশ গুলি চালাচ্ছিল। এক ছাত্র গুলিবিদ্ধ হলে আমি তার কাছে ছুটে যাই। আমারও গুলি লাগতে পারত, তবে ভাগ্যক্রমে আমি বেঁচে যাই।’

তিনি আরও বলেন, ‘আমরা আর রক্ত দিতে চাই না, আমরা জ্ঞান ও মেধা দিয়ে দেশ গড়তে চাই।’

উপদেষ্টা শারমীন এস মুরশিদ উল্লেখ করেন, ‘আমরা যে ভঙ্গুর কাঠামো পেয়েছি, তা পাহাড়সম কঠিন। ১৬ বছরের অপশাসন দেশের প্রতিটি স্তরে প্রবেশ করেছে; এক বছরে তা ভাঙা সম্ভব নয়।’

ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা কোটা নয়, মেধার আন্দোলন করেছো। তাই আর রক্ত দেওয়ার প্রয়োজন নেই। মেধা ও যোগ্যতা দিয়ে দেশ গড়তে হবে। এজন্য ক্লাসে ফিরে যাও এবং সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুত হও।’

সূত্র- বাসস

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

অন্যায়ের সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তুলতে হবে : উপদেষ্টা শারমীন মুরশিদ

আপডেট টাইম : ১১:৩৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫