ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারুণ্যের অদম্য শক্তিতে মেধাবী দেশ গড়তে চায় সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাশিয়ার হা/ম/লায় ইউক্রেনের এসবিইউ সদর দপ্তর ক্ষ/তিগ্র/স্ত বাগেরহাটে পানি প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ রাজবাড়ীতে আ/গুনে পাঁচটি দোকান পু/ড়ে কোটি টাকার ক্ষ/য়ক্ষ/তি শার্শায় পু/লিশের অভিযানে ২০ পিস ইয়া/বাসহ যু/বক গ্রে/প্তার মাদক ব্যবসা দ্বিমুখী সোর্সগিরি ও ষড়যন্ত্রের অভিযোগ গোদাগাড়ীর সিএনবি মোড়ের নোবেলকে ঘিরে এলাকায় আতঙ্ক হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী

ইন্দোনেশিয়ায় জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণে ৫০ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুক্রবার জুমার নামাজের সময় একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। ঘটনায় কমপক্ষে ৫৪ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তর জাকার্তার কেলাপা গাডিং এলাকার একটি স্কুল প্রাঙ্গণে ঘটনাটি ঘটে। স্থানীয় সময় দুপুর ১২টার দিকে যখন খুতবা শুরু হয়েছিল, তখনই প্রত্যক্ষদর্শীরা দুটি বিকট শব্দ শোনার কথা জানান।

সিটি পুলিশ প্রধান আসেপ এদি সুহেরি নিশ্চিত করেছেন, বিস্ফোরণের কারণ এখনও তদন্তাধীন। আহত ৫৪ জনের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তারা পুড়ে যাওয়াসহ বিভিন্ন ধরনের আঘাত পেয়েছেন। সুহেরি আরও জানান, আহতদের মধ্যে ২০ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। যাদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর।

ঘটনাস্থলে মোতায়েন করা অ্যান্টি-বোম্ব স্কোয়াড মসজিদের কাছাকাছি এলাকা থেকে কয়েকটি খেলনা রাইফেল এবং একটি খেলনা বন্দুক খুঁজে পেয়েছে। পুলিশ প্রধান স্পষ্ট করেছেন যে বিস্ফোরণের কারণ নিশ্চিত করতে তারা এখনও তদন্ত চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সংবাদ মাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা যায়, পুলিশ একটি কর্ডন দিয়ে স্কুল এলাকা ঘিরে রেখেছে। অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। তবে, মসজিদের ছবিতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তারুণ্যের অদম্য শক্তিতে মেধাবী দেশ গড়তে চায় সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ইন্দোনেশিয়ায় জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণে ৫০ জন আহত

আপডেট টাইম : ০৭:০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫