ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

পাকিস্তানে সেনাপ্রধানই হবেন প্রতিরক্ষা বাহিনীর প্রধান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে বিরোধী দলগুলোর তীব্র আপত্তি ও প্রতিবাদের মধ্যেই শনিবার সংবিধানের ২৭তম সংশোধনী বিল সিনেটে উত্থাপন করেছে। মন্ত্রিসভার অনুমোদনের কয়েক ঘণ্টার মধ্যেই এটি সিনেটে তোলা হয়। আইনমন্ত্রী আজম নাজির তারার ২৬ পৃষ্ঠার এ বিল উপস্থাপন করেন। বিলটি পাস হলে ‘সংবিধান (২৭তম সংশোধনী) আইন, ২০২৫’ নামে পরিচিত হবে।

দেশের সংবিধান সংশোধন করে চূড়ান্তভাবে এই বন্দোবস্ত করতে আগ্রহী শেহবাজ শরিফের সরকার। শনিবার এই পরিবর্তনের প্রস্তাব পাকিস্তান পার্লামেন্টের উভয়কক্ষে পেশ করা হয়েছে। সেনাপ্রধানের পদ সংক্রান্ত প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রবিবার।

পাকিস্তানের সংবিধানের ২৪৩ নম্বর ধারায় সেনাপ্রধানের ভূমিকার কথা রয়েছে। সেই ধারাটিতে সংশোধনের প্রস্তাব আনা হয়েছে। বলা হয়েছে, ২৪৩ নম্বর ধারা অনুযায়ী নতুন একটি পদ তৈরি করা হবে। পদের নাম হবে- চিফ অফ ডিফেন্স ফোর্সেস বা প্রতিরক্ষাবাহিনীর প্রধান। বর্তমানে যিনি চিফ অব আর্মি স্টাফ বা সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনিই সংবিধানস্বীকৃত নতুন এই পদের দায়িত্ব সামলাবেন।

পাকিস্তানে বর্তমানে সেনাপ্রধানের দায়িত্বে রয়েছেন আসিম মুনির। ফলে নতুন প্রস্তাব স্বীকৃত হলে তিনিই হবেন পাকিস্তানরে প্রতিরক্ষা-প্রধান। এছাড়া, এত দিন যে চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফ্‌স অব স্টাফ কমিটি (সিজেসিএসসি)-র দফতর ছিল, তা তুলে দেওয়ার কথা বলা হয়েছে নতুন প্রস্তাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

পাকিস্তানে সেনাপ্রধানই হবেন প্রতিরক্ষা বাহিনীর প্রধান

আপডেট টাইম : ০৭:৩০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫