ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানের বাতাসের দূষণ (রেড) বা অত্যন্ত বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুধু গত বছরই বায়ুদূষণের কারণে প্রায় ৫৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন ১৬১ জনের মৃত্যু। সোমবার (১০ নভেম্বর) শাফাক নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তেহরানে বায়ুদূষণ গত তিন দশকেরও বেশি সময় ধরে একটি গুরুতর সমস্যা হিসেবে রয়ে গেছে। জনসংখ্যা বৃদ্ধি, যানবাহনের সংখ্যা ও শিল্পকারখানার ঘনত্ব ক্রমেই দূষণের মাত্রা বাড়াচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের মতে, এখন এমন দিন খুঁজে পাওয়া দুষ্কর, যেদিন শহরের বাতাস সম্পূর্ণ পরিষ্কার থাকে।

তেহরান সিটি কাউন্সিলের চেয়ারম্যান মেহদি চামরান বলেন, ‘আমি বিশ্বাস করি না, এই শহরের বাতাস আবার কখনো পুরোপুরি পরিষ্কার হবে। তবে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’

তিনি আরও জানান, দূষণ কমাতে এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে নগর বাজেটের অর্ধেকেরও বেশি অংশ বরাদ্দ করা হয়েছে। তবে সমস্যার কার্যকর সমাধানে সব সরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের প্রয়োজন বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন।

অন্যদিকে, গণমাধ্যম মডার্ন ডট এজেড জানিয়েছে, বায়ুদূষণের কারণে ইরান প্রতিদিন প্রায় ৪৭ মিলিয়ন মার্কিন ডলার অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণ এখন ইরানের অন্যতম বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে, যা মোকাবিলায় অবিলম্বে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কঠোর নীতিগত পদক্ষেপ প্রয়োজন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

আপডেট টাইম : ০৫:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫