ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

চীন থেকে অস্ত্র কিনলেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আশঙ্কা নেই: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: চীন থেকে সমরাস্ত্র কেনার কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা অর্থনৈতিক চাপের মুখে পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ সব সময় ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ সব সময় ভারসাম্যের নীতি অনুসরণ করেছে এবং ভবিষ্যতেও করবে। কোনো দেশের প্রতিই ঢাকা ঝুঁকে পড়ে না।’

সম্প্রতি যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী চীনের প্রতিরক্ষা খাতে প্রভাব ঠেকাতে ‘থিঙ্ক টোয়াইস অ্যাক্ট-২০২৫’ নামে নতুন একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এই আইনে বলা হয়েছে, কোনো দেশ চীন থেকে সমরাস্ত্র কিনলে ওয়াশিংটনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা অন্যান্য বিধিনিষেধের মুখে পড়তে হতে পারে।

এমন প্রেক্ষাপটে সাংবাদিকরা জানতে চান, বাংলাদেশ চীন থেকে অস্ত্র কিনলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়বে কি না। উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ ভারসাম্যের নীতিতে বিশ্বাস করে। তাই এমন কোনো নিষেধাজ্ঞার প্রভাব পড়ার সম্ভাবনা নেই।’

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চীনের তৈরি ২০টি জে-১০ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে বাংলাদেশ। পাশাপাশি দেশটি থেকে নতুন সারফেস-টু-এয়ার মিসাইল এবং দূরপাল্লার রাডার সংগ্রহেরও সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

জাতিসংঘে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা আপিল বিষয়ে তৌহিদ হোসেন বলেন, ‘যে কেউ আপিল করতে পারে। এ নিয়ে জাতিসংঘ কিছু বললে আমরা তার উত্তর দেব।’

ভারতে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে বাংলাদেশকে জড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘ওই খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।’

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, মিয়ানমারের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রতিনিধি পাঠানো হবে না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

চীন থেকে অস্ত্র কিনলেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আশঙ্কা নেই: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ১২:৪৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫