ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

জামায়াতসহ ১২টি দলের সঙ্গে ইসির বৈঠক সোমবার

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের তৃতীয় দিন আগামী সোমবার (১৭ নভেম্বর) জামায়াতে ইসলামীসহ ১২টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শনিবার (ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ওইদিন সকাল সাড়ে ১০টায় শুরু হবে সংলাপের প্রথম ভাগ, যা চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত।

এদিন সকালে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসবে ছয়টি দল। দলগুলো হল-বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।

দ্বিতীয় ধাপের দুই ঘণ্টার আলোচনাতেও অংশ নেবে ৬টি দল। এই ভাগে আছে-বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি, এবি পাটি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস এবং জাতীয় গণতান্ত্রিক পাটি-জাগপা।

এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটের লক্ষ্যে অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করছে।

বৃহস্পতিবার সংলাপের প্রথম দিনে ১২টি দলের সঙ্গে দুই পর্বে মতবিনিময় করেছে, আগামীকাল রোববার আরও ১২ দলের সঙ্গে বৈঠক রয়েছে ইসির।

বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট একদিনে একসঙ্গে আয়োজনের ঘোষণা দিয়েছেন।

নির্বাচন কমিশনে অর্ধশতাধিক দল নিবন্ধিত রয়েছে। ধাপে ধাপে কাদেরকে সংলাপে ডাকা হচ্ছে তাদের নাম আর সময়সূচি জানিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

জামায়াতসহ ১২টি দলের সঙ্গে ইসির বৈঠক সোমবার

আপডেট টাইম : ০৩:১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫