ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

বাংলাদেশ এক পা এগোলে, পাকিস্তান দুই পা এগোবে : মাওলানা ফজলুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম ও জমিয়ত উলেমা-ই-ইসলাম–ফজলের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক আরো জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ (পাকিস্তানের দিকে) এক পা এগোলে, পাকিস্তান দুই পা এগোবে।

রোববার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।

খতমে নবুয়ত সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে মাওলানা ফজলুর রহমান বলেন, বাংলাদেশের মানুষের সক্রিয়তা ও উদ্যমের মনোভাব অত্যন্ত শক্তিশালী। ধর্মভিত্তিক আন্দোলন স্থিতিশীলতা ও আদর্শের ধারাবাহিকতা অব্যাহত রাখা, সহিংসতা নয়।

তিনি বলেন, দুই দেশের মধ্যে ঐক্যবদ্ধ ঈমানের বন্ধন এমন এক শক্তিশালী সম্পর্কে আবদ্ধ, যা কখনোই মুছে যাবে না।

মাওলানা ফজল জানান, পাকিস্তানের প্রতিনিধি দল শুধু অনুষ্ঠানে যোগ দিতে নয়, পাকিস্তানের জনগণের শুভেচ্ছা বার্তাও বাংলাদেশিদের কাছে পৌঁছে দিতে এসেছে। খতমে নবুয়তের বিষয়ে সম্মেলনের মূল প্রতিপাদ্য তুলে ধরে তিনি বলেন, এটি দুই দেশের জনগণের এক অভিন্ন বিশ্বাস।

তিনি বলেন, “পাকিস্তান ও বাংলাদেশের মুসলমানরা একই উম্মাহর অংশ”। উপমহাদেশের আলেমদের মতামত তুলে ধরে তিনি বলেন, কেউ যদি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পর নবুয়তের দাবি করে, তাহলে ওই ব্যক্তি ইসলামের আওতার বাইরে।

জেইউআই-এফ প্রধান আশা প্রকাশ করেন, এই সম্মেলন দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও সম্পর্ক আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে। তিনি বলেন, “বাংলাদেশ এক কদম এগোলে পাকিস্তান দুই কদম এগোবে”।

এছাড়া দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্ব আরও গভীর হবে বলেও এসময় আশা প্রকাশ করেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ এক পা এগোলে, পাকিস্তান দুই পা এগোবে : মাওলানা ফজলুর রহমান

আপডেট টাইম : ০৪:২৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫