ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজার থানার একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক মামলার চার্জশিটে স্বাক্ষর করেছেন। এরপর আদালত বাদীর উপস্থিতিতে চার্জশিট গ্রহণের জন্য আগামী ৩ জানুয়ারি দিন ধার্য করেন।

এর আগে চলতি বছরের ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার এসআই হাসানুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য আসামি হলেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চকবাজার মডেল থানার বকশিবাজার আলিয়া মাদ্রাসা সংলগ্ন চৌরাস্তা মোড়ে ছাত্র-জনতার একটি বিক্ষোভ মিছিল পৌঁছালে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ-সংগঠনের লোকজন আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও এলোপাতাড়ি গুলি করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় মামলার বাদী ফজলুর করিমের ওপর আসামিরা হামলা চালায়। আসামিদের হামলায় মামলার বাদী আহত হন।

এ ঘটনায় গত বছরের ২৬ অক্টোবর ফজলুর করিম বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

আপডেট টাইম : ১০:১৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫