ঢাকা ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সোমবার (২৪ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন বিমানবন্দরে তাকে বিদায় জানান।

এ সময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

বিদায়ের আগে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী ভুটানের প্রধানমন্ত্রীকে ‘স্ট্যাটিক গার্ড অব অনার’ প্রদান করা হয়।

শেরিং তোবগের ঢাকা সফরে দুই দেশ দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। একটি স্বাস্থ্যসেবা সংক্রান্ত এবং অন্যটি ইন্টারনেট সংযোগ সংক্রান্ত। ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে দ্বিপাক্ষিক আলোচনাসহ একাধিক অনুষ্ঠানেও অংশ নেন।

তার কর্মসূচিতে উপদেষ্টা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সাথে বৈঠকও অন্তর্ভুক্ত ছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:৪৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫