ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: হাসিনাপুত্র জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আওয়ায়ী লীগ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। এসময় জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এ মামলার পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) ট্রাইব্যুনাল সূত্রে এই তথ্য জানা গেছে।

একইসঙ্গে, ট্রাইব্যুনাল সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন এবং তাকে ‘১০ ডিসেম্বর’ হাজির করার নির্দেশ দিয়েছেন। তবে পলক ইতোমধ্যে একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ‘চারজনের’ বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

বুধবার (৩ ডিসেম্বর) রাতে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এই তথ্য নিশ্চিত করেন। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দীর্ঘ তদন্ত শেষে এই প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা।

মামলার অপর তিন আসামি হলেন—সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

বর্তমানে আনিসুল হক, সালমান এফ রহমান এবং জুনায়েদ আহমেদ পলক বিভিন্ন মামলায় কারাগারে থাকলেও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিদেশে অবস্থান করছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: হাসিনাপুত্র জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট টাইম : ০৪:৫৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫