ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ ময়মনসিংহে আয়কর ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি

বিক্ষোভের পর পরিস্থিতি ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’, দাবি ইরানের; শীঘ্রই ইন্টারনেট চালুর ঘোষণা পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দেশব্যাপী বিক্ষোভের রক্তক্ষয়ী দমন-কার্যক্রমের পর পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।

তিনি আরও দাবি করেছেন, বিক্ষোভগুলো “উদ্দেশ্যপ্রণোদিতভাবে সহিংস ও রক্তক্ষয়ী হয়ে উঠেছিল” যাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করার একটি সুযোগ পান। তবে আরাকচি এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। অন্যদিকে, সক্রিয় সূত্রে জানা গেছে, দমনের সময় কমপক্ষে ৫০০ মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বিক্ষোভকারী।

বুধবার (১৪ জানুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরাকে প্রফেসর ফোয়াদ বলেন, “গত ৪৮ থেকে ৭২ ঘণ্টায় আমি কোনো বিক্ষোভ দেখিনি। আমরা আর কোনো দাঙ্গাও দেখিনি।”

গত বৃহস্পতিবার নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির ডাকে হাজার হাজার মানুষ বিক্ষোভ শুরু করেন। এরপর ওইদিনই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সরকার। যা এখনো চলমান আছে।

ইন্টারনেট বিচ্ছিন্নের ব্যাপারে এ প্রফেসর জানিয়েছেন, নিরাপত্তার জন্য সরকার এ কাজ করেছে। তিনি গত বছরের জুনে ইসরায়েল-ইরানের যুদ্ধের কথা উল্লেখ করে বলেন, “ইসরায়েলের মোসাদের গুপ্তচররা ইরানের (ইন্টারনেট) অবকাঠামো ব্যবহার করে যোগাযোগ করেছে এবং একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার পরিচালনা করেছে। যা পরবর্তীতে খুঁজে পাওয়া যায়।”

এছাড়া বিক্ষোভের সময় অনেক দাঙ্গাবাজ পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বলে দাবি করেছেন তিনি। এমনকি যেসব দোকানদার তাদের দোকান বন্ধ রাখেননি তাদেরও গুলি করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। তিনি বলেন, “দাঙ্গাবাজরা দোকানিদের হত্যা করেছে।”

আলজাজিরা পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে, গত সোমবার থেকে সরকারপন্থিরাই রাজপথে অবস্থান করছেন। অপরদিকে বিক্ষোভকারীর সংখ্যা কমেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎

বিক্ষোভের পর পরিস্থিতি ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’, দাবি ইরানের; শীঘ্রই ইন্টারনেট চালুর ঘোষণা পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট টাইম : ০৭:৩২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬