ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

সাংবাদিক নির্যাতনের ঘটনায় উত্তরা পশ্চিম থানা এজাহার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় গত ১৩/০১/২০২৬ ইং তারিখ বিকাল আনুমান ০৫:৩০ ঘটিকার সময় অবৈধ গ্যাস সংযোগের তথ্য সংগ্রহ করে অফিসে যাওয়ার সময় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক রাকিবুল ইসলাম শান্তর উপর হামলার ঘটনায় উত্তরা পশ্চিম থানায় এজাহার দাখিল করা হয়েছে।

এজাহার সুত্রে জানা যায়, উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নং সেক্টরস্থ গরীবে নেওয়াজ এভিনিউ জমজম টাওয়ারের পাশে মুসলিম রেস্টুরেন্ট-এ অবৈধ গ্যাস সংযোগের সংবাদ সংগ্রহ বিষয়কে কেন্দ্র করে উক্ত রেস্টুরেন্টের মালিক কর্মচারীরা পরিকল্পিত ভাবে মব সৃষ্টি করে হোটেলের খুস্তি, লোহার রড, চাপাতি ও দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক রাকিবুল ইসলাম শান্ত (৩০)এর উপর বেআইনী জনতাবদ্ধে অতর্কিতভাবে আক্রমণ করে।
মুসলিম রেস্টুরেন্টের মালিক কর্মচারীর হামলায় শান্ত গুরুতর আহত হয়ে ৩ দিন ধরে উত্তরা ৬ নং সেক্টর কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। ভুক্তভুগির পরিবার সুত্রে জানা যায়,মাথায় আঘাত ও চোখের রক্তক্ষরণের কারণে শান্তর শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় আহত সাংবাদিক রাকিবুল ইসলাম শান্তর ছোট ভাই মোঃ রাহাদ ইসলাম পিতা-মোঃ সুরুজ মিয়া, বাদি হয়ে মুসলিম রেস্টুরেন্ট এর মালিক খোকন এবং তার সহযোগী সোহাগ জমাদ্দার,জাকির, রবিউল ইসলাম রাজু, ইদ্রিস, আরিফুল ইসলামসহ অজ্ঞাত ১৫/২০ জনের নামে গতকাল রাতে উত্তরা পশ্চিম থানায় এজাহার জমা করেছেন।

এজাহার সুত্রে জানা যায়, ১ নং বিবাদী খোকন ফ্যাসিস্ট আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য ও অর্থ যোগানদাতা। খোকনের নেতৃত্বে বিবাদীরা হত্যার উদ্দেশ্যে শান্তকে মারতে মারতে সড়কে নিয়ে যায়। তারা শান্তর মাথায়, চোখমুখ ও পিঠে কোমড়ে আঘাত করে এবং গুরুতর রক্তাক্ত জখম করে।

এজাহার সুত্রে আরো জানা যায়, শান্তর কাছে থাকা ক্যামেরা (পিবি-১০০) ভেঙ্গে ক্ষতিসাধন করে। তার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল এবং বাম হাতের মধ্যমা আঙ্গুল ভেঙ্গে যায়। তার ডান কান দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হয়। বিবাদীরা রাকিবুল ইসলাম শান্তর কাছে থাকা ভিভো-ওয়াই-২৯ মোবাইল ফোন মূল্য ২৬,০০০/-টাকা মূল্যের মোবাইল ফোন, একটি হাত ঘড়ি মূল্য ২৩,০০০/-টাকা মূল্যের ঘড়ি গলায় থাকা ০১ ভরি ওজনের স্বর্ণের চেইন মূল্য ২,০০,০০০/-টাকা মূল্যের স্বর্ণের চেইন সহ তার কাছে থাকা নগদ ৩২,৩০০/-টাকা নিয়ে নেয় এবং বিভিন্ন ধরণের ভয়ভীতি হুমকি প্রদান করে। এজাহারে আরো উল্লেখ করা হয় বিবাদীরা শান্তর কাছ থেকে গোপন ক্যামেরার ডিভাইসহ মেমোরী কার্ড, পেন ড্রাইভ নিয়ে নেয় এবং এই বিষয়ে কোন নিউজ প্রচার করা হলে প্রাণনাশসহ লাশ গুম করার হুমকি প্রদান করে।

শান্তর ছোট ভাই বাদি মোঃ রাহাদ ইসলাম জানান, এজাহার দাখিলের সময় গতকাল রাতে হাসপাতাল থেকে দেওয়া পুলিশ কেইস কাগজসহ ভুক্তভুগির ২টি চিকিৎসাপত্র থানায় জমা দিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

সাংবাদিক নির্যাতনের ঘটনায় উত্তরা পশ্চিম থানা এজাহার

আপডেট টাইম : ০৪:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬