ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ ময়মনসিংহে আয়কর ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি

কোনো অজুহাতে জাতীয় সংসদ নির্বাচন পেছানো যাবে না: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: কোনো অজুহাত দেখিয়ে জাতীয় সংসদ নির্বাচন পেছানোর সুযোগ নেই এবং কোনো ধরনের অপপ্রচার বা প্রচারণার মাধ্যমে ১২ ফেব্রুয়ারির নির্বাচন বন্ধ করা যাবে না বলে দৃঢ় মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার সন্ধ্যায় ফেনীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, কারও কোনো বক্তব্য থাকলে তা প্রকাশের সুযোগ রয়েছে। তবে নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি দেশে নেই। আমরা নির্বাচন প্রস্তুতির চিত্র দেখছি। সিরাজগঞ্জ ও নাটোর পরিদর্শন করেছি—কোথাও নির্বাচন না হওয়ার মতো কোনো অবস্থা চোখে পড়েনি। নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচক। সামনে আমাদের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে, তা অস্বীকার করার সুযোগ নেই। তবে আমরা এগিয়ে যেতে চাই। দেশে ইতোমধ্যে কিছু সংস্কার হয়েছে এবং ভবিষ্যতে যে সরকার আসবে, তারা যেন এসব সংস্কার এগিয়ে নেয়—এটাই আমাদের প্রত্যাশা।

গণভোট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, নারীর সমান অধিকার এবং অর্থ পাচার রোধ—এগুলো সার্বজনীন দাবি। এসব বিষয়ে সবাই ‘হ্যাঁ’ বলতে পারেন। তাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জনগণের স্বার্থ রক্ষা করার আহ্বান জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎

কোনো অজুহাতে জাতীয় সংসদ নির্বাচন পেছানো যাবে না: অর্থ উপদেষ্টা

আপডেট টাইম : ১১:২৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬