ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ ময়মনসিংহে আয়কর ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি

সংসদ নির্বাচনে প্রায় ৫০০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আসবে : ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে প্রায় ৫০০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আসবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, এখান থেকে আমরা বিভিন্ন অর্গানাইজেশনের ৮৩ জনকে ইনভাইট করেছি। তাদের মধ্যে ৩৬ জন আমাদের কনফার্ম করেছেন। আর পাঁচটি সংস্থা থেকে রিগ্রেট করা হয়েছে। এখনো কনফারমেশনের আরও কিছু বাকি আছে।

তিনি আরও বলেন, আমাদের দুটি পদ্ধতি ছিল। একটি আমরা স্ব-উদ্যোগে ইনভাইটেশন করেছি। আরেকটি ছিল জার্নালিস্ট ও অবজারভারদের জন্য ওপেন ইনভাইটেশন। এ পর্যন্ত ৫০ জন সাংবাদিক আমাদের কাছে তাদের আগ্রহ প্রকাশ করেছেন যে তারা এখানে এসে নির্বাচন পর্যবেক্ষণ করতে চান। ৭৮ জন অবজারভার ও ৫০ জন সাংবাদিক আসতে চান। এটি প্রতিনিয়ত বাড়ছে। হয়তো দেখা যাবে আধা ঘণ্টা বা এক ঘণ্টা পর এই সংখ্যাটি আরও বাড়বে।

তিনি বলেন, তাদের ভিসা প্রাপ্তির বিষয়ে আমরা কথা বলেছি। অন-অ্যারাইভাল ভিসা নিয়ে আসতে বলেছি। পয়েন্ট অব ডিপারচার থেকে ভিসা নিয়ে আসতে বলেছি। আর কেউ যদি তা না পারেন, সে ক্ষেত্রে অন-অ্যারাইভালে এখানে এয়ারপোর্টে ব্যবস্থা থাকবে। এখানে একটি হেল্প ডেস্ক থাকবে। পাশাপাশি আমাদের আমন্ত্রিতদের হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাখা হবে। হোটেলে হেল্প ডেস্ক ও মিডিয়া সেল থাকবে। সেখানে বিভিন্ন পয়েন্টে কো-অর্ডিনেশনের ব্যবস্থা করা হবে। তাদের সঙ্গে অফিসার থাকবেন ইত্যাদি।

ইসি সচিব বলেন, এই মুহূর্তে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের ৫৬ জন প্রতিনিধি অবস্থান করছেন। এই সংখ্যাটি পরবর্তীতে প্রায় তিনশর কাছাকাছি যাবে বলে আমাদের ধারণা দেওয়া হয়েছে। কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে আমরা ইনভাইট করেছিলাম, তারা ১০ জন আসবেন। তুরস্ক থেকেও আমরা ইনভাইট করেছিলাম, তবে তারা সম্ভবত ৯ জন আসবেন। অনেক জায়গায় আমাদের যদি ভিসা ফ্যাসিলিটি বা মিশন না থাকে, তাহলে তারা যেন অন-অ্যারাইভালে এসে কোনো অসুবিধায় না পড়েন, সে ব্যবস্থা থাকবে। আমাদের ধারণা প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক আসবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎

সংসদ নির্বাচনে প্রায় ৫০০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আসবে : ইসি সচিব

আপডেট টাইম : ০৮:৩৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬