ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ ময়মনসিংহে আয়কর ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি

আমাদের সরকারের কেউ এমন কাজ করেনি যে হাসিনার মতো হবে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সেফ এক্সিটের প্রশ্ন উঠছে কেন। আমাদের সরকারের কেউ এমন কোনো কাজ করেনি যে হাসিনার মতো হবে। আমি এই দেশের গর্বিত সন্তান, আমি এই দেশেই থাকব।

শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইমামবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, সারাদেশে ৬০টির মতো মাজারে হামলার ঘটনা ঘটেছে ও বাউল ভক্তদের ওপর হামলা হয়েছে। এটি খুবই ন্যক্কারজনক ও নিন্দনীয় ঘটনা। এ ঘটনায় পুলিশ মামলাও করেছে, আবার অনেকেই গ্রেফতার আছে। আমরা আশা করি, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক-সম্প্রীতির দেশ। সবাই সেটি বজায় রাখবেন। আমাদের মধ্যে মতবিরোধ থাকবেই এবং আমরা যদি পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে পারি তাহলে আগামীতে এই ধরনের ঘটনা আর ঘটবে না।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, হাসিনার সময় মানুষ এদেশে একটি ভালো নির্বাচন দেখেনি। সকালে এসে দেখে ব্যালট চুরি হয়ে গেছে বা তার সামনে দিয়ে ব্যালট বাক্স নিয়ে চলে গেছে। পুলিশ বলেছে তোমার আসার দরকার নেই। মানুষ এখন নির্বাচনমুখী হয়ে পড়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। যিনি পীরভক্ত, যিনি পীরভক্ত নন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান সব ধর্মের লোক, এমনকি যিনি কোনো ধর্মই বিশ্বাস করেন না, তিনিও ভোট দিতে যাবেন। সবাই মিলে আমরা ভোট দেব।

এ সময় মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া গ্রামে ইমামবাড়ির খাদেম আরিফুর রহমান বাবুসহ ইমাম বাড়ির ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি ঢাকা জেলার ধামরাই উপজেলা বাটুলিয়া বুচাই পাগলার মাজার পরিদর্শন করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎

আমাদের সরকারের কেউ এমন কাজ করেনি যে হাসিনার মতো হবে: প্রেস সচিব

আপডেট টাইম : ১২:৪৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬