ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

উত্তরায় তারেক রহমানের জনসভা সফল করতে প্রস্তুতি সভা

হাফসা আক্তার  : আগামীকাল মঙ্গলবার রাজধানীর উত্তরায়  বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী জনসভায় আসবেন। সে উপলক্ষে জনসভা সফল করতে আজ এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টায় উত্তরা ৬ নম্বর সেক্টর ঈদগাহ মাঠে প্রস্তুতি সভার

আয়োজন করা হয়েছে।

এতে উপস্থিত থাকবেন ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেবেন।
সভায় আগামীকালের জনসভাকে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সফল করার লক্ষ্যে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা ও জনসমাগম ব্যবস্থাপনা নিয়ে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হবে।
এ বিষয়ে ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে উত্তরাবাসী ঐক্যবদ্ধ। আগামীকালের জনসভা হবে জনতার মহাসমাবেশ। প্রস্তুতি সভার মাধ্যমে আমরা সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করবো।”
স্থানীয় বিএনপি নেতারা জানান, তারেক রহমানের এই নির্বাচনী জনসভা ঘিরে উত্তরাসহ ঢাকা-১৮ আসন এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

উত্তরায় তারেক রহমানের জনসভা সফল করতে প্রস্তুতি সভা

আপডেট টাইম : ১১:৪২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬