ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডায় নতুন বাড়ি বিক্রি ৪৫ বছরের ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় ৪৫ বছরের ইতিহাসে নতুন বাড়ি বিক্রি সবচেয়ে কমে এসেছে। বিশেষ করে ২০২৫ সালে গ্রেটার টরন্টো এরিয়া (জিটিএ) অঞ্চলে বিক্রি রেকর্ড পরিমাণে হ্রাস পাওয়ায় আবাসন খাতে গভীর সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি ১০ হাজারেরও বেশি নির্মাণকর্মীর চাকরিকে ঝুঁকির মুখে ফেলার শঙ্কা তৈরি করেছে।

বিল্ডিং ইন্ডাস্ট্রি অ্যান্ড ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (বিল্ড) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালের ডিসেম্বর মাসে জিটিএ জুড়ে মাত্র ২৪০টি নতুন বাড়ি বিক্রি হয়েছে। যা গত ১০ বছরের গড় বিক্রির তুলনায় প্রায় ১ হাজার ১০০ ইউনিট কম।

ডিসেম্বরের এই হিসাবের মধ্য দিয়ে শেষ হয়েছে জিটিএতে নতুন বাড়ি বিক্রির সবচেয়ে খারাপ বছর। বিল্ডের বাজার বিশ্লেষণ সহযোগী অল্টাস গ্রুপের তথ্য অনুযায়ী, রেকর্ড সংরক্ষণের ৪৫ বছরের ইতিহাসে ২০২৫ সাল ছিল নতুন বাড়ি বিক্রির দিক থেকে সবচেয়ে দুর্বল বছর।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালে জিটিএ অঞ্চলে মোট নতুন বাড়ি বিক্রি হয়েছে প্রায় ৫ হাজার ৩০০টি, যা গত ১০ বছরের গড় ২৮ হাজার ২৮৬টির তুলনায় ৮১ শতাংশ কম।

এর আগের বছর ২০২৪ সালের ডিসেম্বরে নতুন বাড়ি বিক্রি সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। তবে ২০২৫ সালের ডিসেম্বরে সেই রেকর্ডও ভেঙে যায়। গত মাসে বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ কম ছিল।

বাড়ি বিক্রির এই ধারাবাহিক পতনের পেছনে ভূরাজনৈতিক অনিশ্চয়তা, উচ্চ আবাসনমূল্য এবং সুদের হার কমানোর চক্র শেষ হয়ে যাওয়াকে দায়ী করেছেন অল্টাস গ্রুপের গবেষণা ব্যবস্থাপক এডওয়ার্ড জেগ।

তিনি বলেন, ‘এই কারণগুলো অব্যাহত থাকলে ২০২৬ সালেও ক্রেতাদের অনীহা বজায় থাকার আশঙ্কা রয়েছে।’

প্রতিবেদন অনুযায়ী, গত বছর বিক্রি হওয়া নতুন বাড়ির মধ্যে ৩ হাজার ২৪৭টি ছিল একক পরিবারভিত্তিক বাড়ি, যা ১০ বছরের গড়ের তুলনায় ৬৩ শতাংশ কম। অন্যদিকে, কন্ডোমিনিয়াম বিক্রি হয়েছে ২ হাজার ৬৭টি—যা গড়ের তুলনায় ৮৯ শতাংশ কম।

এক লাখ চাকরি ঝুঁকিতে

বিল্ডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জাস্টিন শেরউড বলেন, নতুন বাড়ি বিক্রি কমে গেলে স্বাভাবিকভাবেই আবাসন নির্মাণও হ্রাস পায়। এই পরিস্থিতি অব্যাহত থাকলে প্রায় এক লাখ নির্মাণসংক্রান্ত চাকরি ঝুঁকিতে পড়তে পারে। এর মধ্যে অর্ধেক সরাসরি নির্মাণকাজে যুক্ত এবং বাকি অর্ধেক নির্মাণ খাতকে সহায়তাকারী বিভিন্ন সেবা ও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত।

তিনি আরও বলেন, নতুন বাড়ি বিক্রি বাড়াতে প্রথমবারের বাড়ি ক্রেতাদের জন্য ঘোষিত করছাড় সবার জন্য প্রযোজ্য করা প্রয়োজন।

‘বর্তমান সংকট মোকাবিলায় এই পদক্ষেপ দ্রুত নেওয়া জরুরি,’ মন্তব্য করেন তিনি।

অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড এ প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ফেডারেল সরকারের সহযোগিতা পেলে আবাসন বাজারে উল্লেখযোগ্য গতি ফিরতে পারে।

তবে অন্টারিও লিবারেল পার্টির আবাসনবিষয়ক সমালোচক আদিল শামজি বলেন, আবাসন সরবরাহ বাড়াতে ফোর্ড সরকারের সক্ষমতা নিয়ে তার আস্থা নেই। তিনি বলেন, ‘প্রতি বছরই প্রদেশের আবাসন পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।’

উল্লেখ্য, অন্টারিও সরকার ২০৩১ সালের মধ্যে ১৫ লাখ নতুন বাড়ি নির্মাণের লক্ষ্য নির্ধারণ করেছিল। তবে প্রদেশের অর্থমন্ত্রী পিটার বেথলেনফালভি সম্প্রতি জানিয়েছেন, এই লক্ষ্য এখন ‘নরম’ বা অনিশ্চিত অবস্থায় রয়েছে।

কানাডা মর্টগেজ অ্যান্ড হাউজিং করপোরেশনের (সিএমএইচসি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে অন্টারিওতে নতুন আবাসন নির্মাণ শুরু হয়েছে প্রায় ৬২ হাজার ইউনিটে, যা আগের বছরের তুলনায় ১৩ শতাংশ কম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কানাডায় নতুন বাড়ি বিক্রি ৪৫ বছরের ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে

আপডেট টাইম : ০৩:১৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬