ঢাকা ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আগৈলঝাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ মাদক কারবারি আটক

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :

গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আগৈলঝাড়া আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল গত সোমবার (২৭ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করে।

৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মোহাম্মদ ইয়াসির আরাফাতের নেতৃত্বে পরিচালিত অভিযানে কুখ্যাত একটি স্থানীয় যুব গ্যাংয়ের তিন সদস্যসহ সোহেল (৪২) নামের এক মাদক কারবারিকে তার নিজ বাসভবন থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা ওই স্থানে মাদক সেবনে লিপ্ত ছিল।

অভিযানকালে আটককৃতদের হেফাজত থেকে ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

পরবর্তীতে আটককৃত সোহেল (৪২), শহীদ (১৯), সাগর ফকির (২৭) ও লালচান ফকির (২৫)-কে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আগৈলঝাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ বলেন, “মাদক ও কিশোর গ্যাং দমনে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে সেনাবাহিনীর অবস্থান অত্যন্ত কঠোর। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।”

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

আগৈলঝাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ মাদক কারবারি আটক

আপডেট টাইম : ০১:০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬