ঢাকা ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

কৃষকদের উন্নতি না হলে দেশের উন্নয়ন হবে না : কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: কৃষকরাই জাতির মেরুদণ্ড এই কথা আমরা মুখে বললেও বাস্তবে তার কোনো কার্যকর প্রয়োগ নেই বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান না। দাম না পেয়ে অনেক সময় কৃষকরা ফসল ফেলে দিতে বাধ্য হন। তখন আমরা কয়েকদিন হাহুতাশ করি। কিন্তু কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে প্রণোদনা দিতে গেলে নানা বাধার মুখে পড়তে হয়।

আজ বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষি উপদেষ্টা বলেন, শিল্প-কারখানার মালিকরা ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত দেন না। কৃষকরা ঋণ নিতে গেলে পান না। আবার শিল্প-কারখানার মালিকরা ব্যাংক ঋণে দুই শতাংশ ইন্টারেস্ট দিয়ে মাফ পেয়ে যান। তারা নানা ধরনের প্রণোদনা পান।

তিনি বলেন, আমি হয়তো আর বেশিদিন এই খাত নিয়ে কাজ করতে পারবো না, কৃষি নিয়ে ভবিষ্যতে কিছু বলার সুযোগ আর হবে না। তাই এখন বলে যেতে চাই, এই কৃষকরাই জাতির মেরুদণ্ড; আমরা এ কথা মুখে বললেও কার্যক্ষেত্রে তার প্রয়োগ নেই। এ কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য পান না।

তিনি আরও বলেন, দাম না পেয়ে কৃষকরা তাদের ফসল ফেলে দেন। আমরা কয়েকদিন হা-হুতাশ করি। সাংবাদিকরা দুই/একটা সংবাদ করেন। কিন্তু তাদের ক্ষতি পুষিয়ে নিতে তাদের প্রণোদনা দিতে গেলে বাধার মুখে পড়তে হয়।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ ধরনের অবস্থা হলে কৃষকরা বাঁচবে না। আর কৃষকদের উন্নতি না হলে দেশের উন্নতি হবে না। তাই কৃষির উন্নয়ন করতে হলে কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

কৃষকদের উন্নতি না হলে দেশের উন্নয়ন হবে না : কৃষি উপদেষ্টা

আপডেট টাইম : ০৪:১৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬