ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬টি চোরাই আইফোনসহ ৩ জন আটক

হবিগঞ্জ প্রতিনিধি, ফোরকান উদ্দিন রোমানঃ

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ০৬টি চোরাই আইফোনসহ একটি চোর চক্রের ০৩ জন সদস্যকে আটক করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং রাত ২৩টা ৪৫ মিনিটে চুনারুঘাট থানাধীন নতুন ব্রিজ গোলচত্বরস্থ বেঙ্গল ফুড দোকানের সামনে পাকা রাস্তার উপর এবং ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং রাত ০১টা ৪৫ মিনিটে নবীগঞ্জ থানাধীন গোল্ডেন প্লাজার সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকেই চোরাইকৃত ০৬টি আইফোন উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—

১। দীব্য রায় (২৮), পিতা- দিলিপ রায়, মাতা- স্মৃতি রায়, সাং- মাধবপুর বাজার (কাপড় পট্টি), থানা- মাধবপুর।

২। মোঃ ইকরাম (১৮), পিতা- মোঃ খোরশেদ, মাতা- মৃত জোছনা বেগম, সাং- মাধবপুর বাজার ফায়ার সার্ভিস রোড, থানা- মাধবপুর।

৩। ইফতেকার হোসেন মাছুম (২২), পিতা- মৃত রমজান আলী, মাতা- রাশেদা বেগম, সাং- ইনামবাই, ইউনিয়ন- ০৯ নং বাউলা, থানা- নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো বিভিন্ন স্থান থেকে চুরি করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে।

এ ঘটনায় চুনারুঘাট থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬টি চোরাই আইফোনসহ ৩ জন আটক

আপডেট টাইম : ০১:৩৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬