ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ময়মনসিংহে অদম্য নারী পুরস্কার পেলেন পাঁচ নারী

ময়মনসিংহ বিভাগে তৃণমূল পর্যায়ে সংগ্রাম, সাহস ও সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী পাঁচ নারীকে প্রদান করা হয়েছে ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’। নারী জাগরণ ও ক্ষমতায়নের স্বীকৃতি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই সম্মাননা প্রদান করা হয়।

আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তন আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার সালাহউদ্দিন তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনীন সুলতানা।

বক্তারা বলেন, সমাজের নানা প্রতিকূলতা অতিক্রম করে যারা নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখেছেন, তারা শুধু নিজেদের জীবনই বদলাননি—বরং অন্য নারীদের জন্যও অনুপ্রেরণার আলোকবর্তিকা হয়ে উঠেছেন।

এ বছর ময়মনসিংহ বিভাগের পাঁচ নারীকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ‘অদম্য নারী’ হিসেবে সম্মাননা প্রদান করা হয়। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করায় সম্মাননা পান নূরুন নাহার আক্তার।

শিক্ষা ও চাকরি ক্ষেত্রে কৃতিত্বের জন্য পুরস্কৃত হন উম্মে রাকিবা জাহান। সফল জননী হিসেবে স্বীকৃতি পান হাসনা হেনা বারী। নির্যাতনের দুঃস্বপ্ন পেছনে ফেলে জীবনসংগ্রামে সাফল্য অর্জনের জন্য সম্মাননা লাভ করেন নাসরিন বেগম। আর সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য ‘অদম্য নারী’ সম্মাননা পান তাহমিদা।

অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সরকারি কর্মকর্তা, নারী উদ্যোক্তা, উন্নয়নকর্মী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করে বলেন, এ ধরনের স্বীকৃতি নারীদের আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এবং সমতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে অদম্য নারী পুরস্কার পেলেন পাঁচ নারী

আপডেট টাইম : ০৪:০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬