ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জের ডাবর এলাকায় রক্তের প্রয়োজনে দিন-রাত মানুষের পাশে ছুটে চলা উজ্জ্বল হোসেন সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত সালাফি মতবাদ অনুসারী শামীম কায়সার লিংকনকে ধর্মমন্ত্রি করে ঈমান দ্বীন অস্তিত্বের উপর ধ্বংসাত্মক আঘাত করা হয়েছে।–আল্লামা ইমাম হায়াত। মধুপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন : কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হাম/লার অ/ভি/যোগ, গ্রে/ফতার ২ ভাড়াটে ‘শ্রমিকের হাট’ উত্তরায় বসে মানুষ বেচাকেনার হাঁট ! রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ, নাঈমুল হাছানের বিদায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান

পূর্ণ সেবার মধ্য দিয়ে শেষ হলো ছেঁউড়িয়ার সাধুসঙ্গ

আধ্যাত্মিক সাধক ফকির লালন সাঁই-এর স্মরণে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় অনুষ্ঠিত দোল উপলক্ষের সাধুসঙ্গ পূর্ণ সেবার মধ্য দিয়ে আজ শেষ হয়েছে। পবিত্র রমজান মাসের কারণে এবার আয়োজন ছিল সংক্ষিপ্ত ও সাদামাটা। তবুও ভক্ত-অনুসারীদের অংশগ্রহণে আধ্যাত্মিক আবহে সম্পন্ন হয় অনুষ্ঠান।

গতকাল সোমবার বিকেলে রাখাল সেবা ও রাতে অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় সাধুসঙ্গ। আজ মঙ্গলবার সকালে বাল্য সেবা ও দুপুরে পূর্ণসেবার মধ্য দিয়ে শেষ হয় লালন দোল উৎসব।

প্রতিবছর দোলপূর্ণিমা উপলক্ষে লালনের আখড়াবাড়ি প্রাঙ্গণে বসে মিলনমেলা। জীবদ্দশায় লালন সাঁই দোলের রাতে ভক্ত-শিষ্যদের নিয়ে সাধুসঙ্গে মিলিত হতেন। তাঁর দেহত্যাগের পর সেই রেওয়াজ অনুসরণ করে প্রতিবছর আয়োজন করা হয় দোল উৎসব।

তবে এবার রমজান মাস চলমান থাকায় অনুষ্ঠানসূচি সংক্ষিপ্ত করে লালন একাডেমি। আখড়াবাড়ি প্রাঙ্গণে ছিল না গ্রামীণ মেলা, ছিল না বড় পরিসরের সাংস্কৃতিক আয়োজন। কেবল ভক্ত-অনুসারীরা তাদের নিজস্ব রীতি অনুযায়ী সাধুসঙ্গের মধ্য দিয়েই পালন করেন উৎসব।

দূর-দূরান্ত থেকে আগত সাধু ভক্তরা খণ্ড খণ্ড আসন গেড়ে বসে প্রচার করেন লালনের মানবতাবাদী ও অসাম্প্রদায়িক দর্শন। রাতভর চলে আধ্যাত্মিক আলোচনা। শেষপর্যন্ত পূর্ণ সেবা ও প্রার্থনার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয় সাধুসঙ্গের।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার বলেন, গতকাল থেকে লালন উৎসব ২০২৬ আরম্ভ হয়। সন্ধ্যায় রাখাল সেবা ও রাতে অধিবাস এবং আজ ভোরে বাল্য সেবা এবং সর্বশেষ পূর্ণ সেবা দেওয়া হয়েছে, এর মাধ্যমে লালন লালন উৎসব শেষ হচ্ছে।

সাধুসঙ্গে অংশ নেওয়া কয়েকজন ভক্ত বলেন, জাঁকজমক না থাকলেও লালনের দর্শন ও সাধুসঙ্গই তাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তাদের মতে, বাহ্যিক আয়োজনের চেয়ে অন্তরের ভক্তিই এই উৎসবের মূল শক্তি।

সাদামাটা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলেও ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে আবারও ধ্বনিত হয়েছে লালনের সেই চিরন্তন বাণী, মানুষ ভজলে সোনার মানুষ হবি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পূর্ণ সেবার মধ্য দিয়ে শেষ হলো ছেঁউড়িয়ার সাধুসঙ্গ

আপডেট টাইম : ০৬:৪৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬