ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

গাদ্দাফির ছেলেকে হত্যায় ৩ সন্দেহভাজন শনাক্ত লিবিয়ার

 গত মাসে সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে হত্যার ঘটনায় তিন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার লিবিয়ার প্রসিকিউটররা এ তথ্য জানান। যদিও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

ত্রিপোলি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে গত ফেব্রুয়ারির শুরুতে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাইফ।

একসময় দেশটির সম্ভাব্য উত্তরসূরী হিসেবে মনে করা হত তাকে।

প্রসিকিউটর কার্যালয় জানায়, তদন্তে সন্দেহভাজনদের মিলিত হওয়ার স্থান; অপরাধ সংঘটনের সময় এবং ঘটনাস্থলে তাদের উপস্থিতি নিশ্চিত করা গেছে। সবার পরিচয়ও শনাক্ত করা হয়েছে।

ফেসবুকে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়, তাদেরকে গ্রেফতারের নির্দেশও দেওয়া হয়েছে।

পিতা গাদ্দাফির শাসনামলে উত্তর আফ্রিকার দেশটিতে সাইফ আল-ইসলামের আনুষ্ঠানিক পদ ছিল না। তবে তাকে কার্যত লিবিয়ার প্রধানমন্ত্রী হিসেবেই দেখা হত। তিনি সংস্কার ও মধ্যপন্থার ভাবমূর্তি গড়ে তুলেছিলেন।

তবে ২০১১ সালের ‘আরব বসন্ত’ দমনে ‘রক্তের নদী’ বইয়ে দেওয়ার হুমকি দিলে সেই ভাবমূর্তি ভেঙে পড়ে।

২০১১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই বছর লিবিয়া কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে।

পরে ত্রিপোলির একটি আদালত সাইফ আল-ইসলামের মৃত্যুদণ্ডের আদেশ দেন। তবে পরবর্তীতে তাকে সাধারণ ক্ষমাও করা হয়েছিল।

গাদ্দাফি পুত্রের ফরাসি আইনজীবী মার্সেল সেকালদি এএফপিকে জানান, চার সদস্যের একটি কমান্ডো দল সাইফের বাড়িতে ঢুকে তাকে হত্যা করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

গাদ্দাফির ছেলেকে হত্যায় ৩ সন্দেহভাজন শনাক্ত লিবিয়ার

আপডেট টাইম : ০৪:০০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬