ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রেস্ক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি, চুয়াডাঙ্গায় ফার্মেসিকে জরিমানা

প্রেস্ক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করায় চুয়াডাঙ্গায় একটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ঔষধ প্রশাসন চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করেন।

ঔষধ প্রশাসন চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ বাজার এলাকার বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালানো হয়। আজ বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযানে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রি ও সংরক্ষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় প্রেস্ক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করায় দেশ ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া আনরেজিস্টার্ড ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা ঔষধ তত্বাবধায়ক তাহমিদ জামিল ও পুলিশের একটি টিম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

প্রেস্ক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি, চুয়াডাঙ্গায় ফার্মেসিকে জরিমানা

আপডেট টাইম : ০৪:০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬