ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন চীনের

জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানিয়েছে চীন। বেইজিং দুই দেশের মধ্যে সংসদীয় বিনিময় ও সমন্বিত কৌশলগত সহযোগিতা ও অংশীদারত্ব জোরদার করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছে।

আজ বৃহস্পতিবার চীনের জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজি পাঠানো এক অভিনন্দন বার্তায় এ কথা জানানো হয়।

বার্তায় ঝাও হাফিজ উদ্দিন আহমেদকে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানান।

তিনি উল্লেখ করেন, চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে নিবিড় সহযোগিতা বজায় রেখেছে।

ঝাও বলেন, চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত, যাতে চীনের জাতীয় গণকংগ্রেস ও বাংলাদেশের জাতীয় সংসদের মধ্যে বন্ধুত্বপূর্ণ বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করা যায়।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সম্পৃক্ততা চীন ও বাংলাদেশের সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারিত্বকে আরও উচ্চ পর্যায়ে উন্নীত করতে সহায়তা করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন চীনের

আপডেট টাইম : ০৬:২১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬