ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার |

মোঃ রবিউল ইসলাম মিনাল:

গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি​​​| ১৬ মার্চ, ২০২৬]
​রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী রিভলবার ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।
র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ মার্চ ২০২৬ তারিখ রাত ১২:৩৫ ঘটিকায় র‍্যাব-৫-এর একটি চৌকস আভিযানিক দল শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ০১টি ইউএসএ (USA) তৈরি বিদেশী রিভলবার এবং ০৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

অভিযান চলাকালীন ঘটনাস্থলে কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে র‍্যাব জানিয়েছে, অস্ত্র ও গুলির মালিক বা এর সাথে সংশ্লিষ্ট অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৫-এর মিডিয়া সেল থেকে জানানো হয়, প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাস, মাদক ও অবৈধ আগ্নেয়াস্ত্র নির্মূলে র‍্যাব অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার |

আপডেট টাইম : ০২:৩০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬