ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

যুদ্ধে বড় সাফল্যের দাবি নেতানিয়াহুর, জবাবে ইসরাইলে ইরানের ব্যাপক হামলা

যুদ্ধে ইরানের ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ করা হয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন দাবির পরপরই বৃহস্পতিবার গভীর রাতে দেশটিতে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, মধ্যরাতের আগে দেড় ঘণ্টার মধ্যে তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। এর কয়েক ঘণ্টা পর আরও একটি হামলার ঘটনা ঘটে।

এএফপি’র সাংবাদিকরা জানান, হামলার শুরুর দিকে জেরুজালেমে সাইরেন বেজে ওঠে, আর তখনই শহরের আকাশে কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

জরুরি সেবা সংস্থা ‘ম্যাগেন ডেভিড অ্যাডম’ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পুলিশ বলেছে, বেশ কয়েকটি স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, উত্তরাঞ্চলের শহর হাইফা ও এর উপকণ্ঠের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিস্ফোরণের ধাতব টুকরোগুলো আঘাত হানে। এতে কিছু ক্ষয়ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি।

এছাড়া গতকাল বৃহস্পতিবার সকালে গণমাধ্যমের খবরে বলা হয়, হাইফার একটি তেল শোধনাগারেও হামলা হয়েছে।

ওই দিন সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর শুরু হওয়া যুদ্ধে তারা এখন এগিয়ে রয়েছে এবং জয় নিশ্চিত করার পথে অগ্রসর হচ্ছে।

তিনি বলেন, ‘ক্ষেপণাস্ত্র তৈরির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শিল্প ও স্থাপনা ধ্বংস করতে অভিযান চালানো হচ্ছে। ইরানের এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নেই।’

নেতানিয়াহু বলেন, ‘আমরা জয়ী হচ্ছি এবং ইরান মারাত্মকভাবে ধ্বংস হয়ে যাচ্ছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

যুদ্ধে বড় সাফল্যের দাবি নেতানিয়াহুর, জবাবে ইসরাইলে ইরানের ব্যাপক হামলা

আপডেট টাইম : ১১:৫১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬