ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

হরমুজ প্রণালি খুলতে জি৭ দেশগুলোর সমর্থন চান রুবিও

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, সবার স্বার্থে ইরানের অবরোধে বন্ধ থাকা হরমুজ প্রণালি পুনরায় চালু করতে জি৭ দেশগুলোর এগিয়ে আসা উচিত ।

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বৃহস্পতিবার ফ্রান্সে রওনা হওয়ার আগে রুবিও এসব কথা বলেন। শুক্রবার প্যারিসের বাইরে জি৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন তিনি।

রুবিও বলেন, ‘এই সহায়তা করা তাদের নিজেদের স্বার্থেই।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে বিমান হামলা শুরুর পর এটি রুবিওর প্রথম বিদেশ সফর।
রুবিও জানান, ইরানের সঙ্গে আলোচনায় ‘অগ্রগতি’ হয়েছে। তবে কবে বা কীভাবে তা শেষ হতে পারে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

তিনি বলেন, ‘মধ্যস্থতাকারী কিছু দেশ বার্তা আদান-প্রদান করছে। অগ্রগতি হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া।’

জি৭-এর অন্য সদস্য— ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান বৃহস্পতিবার ইরান পরিস্থিতির কূটনৈতিক সমাধানের আশা প্রকাশ করেছে। হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে।

স্বাভাবিক সময়ে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়।

বর্তমানে জি৭-এর সভাপতিত্বে রয়েছে ফ্রান্স।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

হরমুজ প্রণালি খুলতে জি৭ দেশগুলোর সমর্থন চান রুবিও

আপডেট টাইম : ০১:৩৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬