ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

কালের কণ্ঠের সাংবাদিকের ব্যাক্তিগত গোডাউন থেকে সরকারি চাল জব্দ

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম।

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার উত্তরবঙ্গ সমন্বয়ক সোহেল রানা স্বপ্নের ভাড়াকৃত গোডাউন থেকে ৭১ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। একই সাথে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শিবেরডাঙ্গী বাজার এলাকায় অভিযান চালান রাজিবপুর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের দাবি, আবুল হোসেনের মালিকানাধীন একটি গোডাউনে সরকারি চাল মজুদের তথ্য পেয়ে তারা সেখানে তল্লাশি চালান। এ সময় দু’টি গোডাউন থেকে মোট ৭১ বস্তা চাল আটক করা হয়।

রাজিবপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. হান্নান শাহ্ ও সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আরিফ মাহমুদ বলেন, নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে সরকারি চাল মজুদের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তল্লাশিতে চালের বস্তা পাওয়ার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করি।

পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে ফাতেমা ট্রেডার্সের মালিক ও কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার উত্তরবঙ্গ সমন্বয়ক সোহেল রানা স্বপ্নকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা চাল থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম শামীম,অতিরিক্ত পুলিশ সুপার রাসেল কবির, এবং রাজিবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুসা মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ছাত্রদলের নেতাকর্মীরা চাল আটক করে আমাদের কে জানালে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চাল গুলো জব্দ ও মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফাতেমা ট্রেডার্সের মালিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার উত্তরবঙ্গ সমন্বয়ক সোহেল রানা স্বপ্নের দাবি, তার মায়ের নামে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ রয়েছে। ঈদ উপলক্ষে অধিকাংশ চাল বিতরণ করা হলেও কিছু চাল গোডাউনে সংরক্ষিত ছিল। এছাড়া, কিছু সুবিধাভোগী তাদের প্রাপ্ত চাল বিক্রি করে যাওয়ায় অতিরিক্ত চাল জমা হয়েছে বলে তিনি দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, জব্দকৃত চাল ভিজিএফ বা ইউনিয়ন পরিষদের নয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

কালের কণ্ঠের সাংবাদিকের ব্যাক্তিগত গোডাউন থেকে সরকারি চাল জব্দ

আপডেট টাইম : ১২:৩৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬