ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

‘ধুরন্ধর টু’ নির্মাতাদের বিরুদ্ধে মামলা

 বিনোদন ডেস্ক: বিনা অনুমতিতে পুরোনো ছবির জনপ্রিয় গান ব্যবহারের অভিযোগে আইনি বিপাকে পড়েছেন ভারতের আলোচিত সিনেমা ‘ধুরন্ধর টু’-এর নির্মাতারা। সিনেমাটিতে ১৯৮৯ সালের ‘ত্রিদেব’ সিনেমার জনপ্রিয় গান ‘ওয়ে ওয়ে’ অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগ উঠেছে; এর জেরে আদিত্য ধরের প্রযোজনা সংস্থা বিসিক্সটিটু স্টুডিওর বিরুদ্ধে মামলা করেছে ত্রিমূর্তি ফিল্মস।

আশির দশকের জনপ্রিয় গানটি রণবীর সিং অভিনীত এই সিনেমায় ব্যবহার করেন নির্মাতা আদিত্য ধর। তবে গানটির মূল স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ত্রিমূর্তি ফিল্মসের দাবি, তাদের কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই গানটি ব্যবহার করা হয়েছে।

এই কপিরাইট আইন লঙ্ঘনের দায়ে তারা আদালতের দ্বারস্থ হয়ে উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেছে। পাশাপাশি সিনেমা, ওটিটি প্ল্যাটফর্ম বা প্রচারণার কোনো ক্ষেত্রে যেন গানটি আর ব্যবহার করা না হয়, সেই নিষেধাজ্ঞা জারির আবেদনও জানানো হয়েছে।

অভিযোগকারী প্রতিষ্ঠান ত্রিমূর্তি ফিল্মস এক বিবৃতিতে জানায়, ‘ওয়ে ওয়ে’ গানটির পূর্ণ স্বত্ব তাদের। নির্মাতা পক্ষ অনুমতি না নিয়ে গানটি ব্যবহার করে বড় ধরনের আইনগত অপরাধ করেছে।

বিশ্বজুড়ে দেড় হাজার কোটি রুপির বেশি ব্যবসা করে বক্স অফিসে রেকর্ড গড়লেও শুরু থেকেই নানা বিতর্কে জড়িয়েছে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি। এর আগে সিনেমার চিত্রনাট্য চুরির অভিযোগ উঠেছিল নির্মাতা আদিত্য ধরের বিরুদ্ধে। এছাড়া গত ১৯ মার্চ মুক্তির পর থেকেই সিনেমার বিষয়বস্তু ও সহিংসতা নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনা চলছে। এবার নতুন করে গানের কপিরাইট নিয়ে আইনি জটিলতায় পড়ল এই সিনেমা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

‘ধুরন্ধর টু’ নির্মাতাদের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০৮:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬