ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

নরসিংদীর সাজাপ্রাপ্ত আসামি বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার

জেলার মনোহরদী থানার মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা এক আসামিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে মনোহরদী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গতরাত আনুমানিক ২টা ১০ মিনিটে মনোহরদী থানার সাব ইন্সপেক্টর (এসআই) আল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে মিনহাজ আব্দুল্লাহ ভুঁইয়া তানিম (৩০) নামে ওই আসামিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত তানিম নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নারান্দি এলাকার বাসিন্দা এবং ইসমাইল হোসেন ভুইয়ার পুত্র। তার বিরুদ্ধে সিআর মামলা নং ৯২৫/২৩ ( মো: নং ২৬১/২৪) দায়ের করা হয়। মামলায় যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় আদালত তাকে ১ (এক) বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গতরাতে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মনোহরদী থানার উপ-পরিদর্শক আল-আমিন বলেন, গ্রেফতারের পর তাকে মনোহরদী থানায় এনে হাজতে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

নরসিংদীর সাজাপ্রাপ্ত আসামি বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার

আপডেট টাইম : ০১:৫৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬