ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ইসরাইলি হামলায় শিশুসহ ১০ ফিলিস্তিনি নিহত

গাজার সিভিল ডিফেন্স সংস্থা মঙ্গলবার জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরাঞ্চলে পৃথক ইসরাইলি হামলায় এক শিশুসহ ১০জন নিহত হয়েছেন। খবর এএফপির।

গাজা যুদ্ধ বন্ধে গত ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও সহিংসতা থামেনি। ইসরাইল ও হামাস নিয়মিতই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনছে।

সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ‘গাজা সিটিতে একটি পুলিশ যানকে লক্ষ্য করে চালানো হামলায় এক শিশুসহ চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।’

তিনি নিহত শিশুটিকে তিন বছর বয়সী ইয়াহিয়া আল-মাল্লাহি বলে শনাক্ত করেন।

গাজা শহরে অবস্থিত আল-শিফা হাসপাতাল থেকে মরদেহগুলো গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।

এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা বিষয়টি খতিয়ে দেখছে।

অন্যদিকে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরাইলি যুদ্ধবিমান শহরের কেন্দ্রে পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হন।

বাসাল আরও বলেন, এর আগে মঙ্গলবার উত্তরের বেইত লাহিয়া এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে আরও এক ব্যক্তি নিহত হয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ইসরাইলি হামলায় শিশুসহ ১০ ফিলিস্তিনি নিহত

আপডেট টাইম : ০৩:১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬