ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আইনি বিপাকে নুসরাত জাহান

বিনোদন ডেস্ক:বিনোদন ডেস্ক : ফ্ল্যাট দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। বুধবার (২৩ এপ্রিল) কলকাতার সিজিও কমপ্লেক্সে তাকে টানা সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

এদিন সকাল থেকেই সিজিও কমপ্লেক্সের সামনে ছিল সংবাদকর্মীদের ভিড়। সকাল সকাল স্বামী যশ দাশগুপ্তর সঙ্গে ইডি দফতরে পৌঁছান নুসরাত। গাড়ি থেকে নামার পর সাংবাদিকরা তাকে ঘিরে ধরলেও তিনি কোনো মন্তব্য করেননি। যশের হাত ধরে সরাসরি ইডি দফতরের ভেতরে চলে যান এই অভিনেত্রী।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েকশ প্রবীণ নাগরিকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংস্থার বিরুদ্ধে। ২০১৪-১৫ সালে ওই সংস্থাটি প্রায় ৪০০ জন প্রবীণ নাগরিকের কাছ থেকে মাথাপিছু সাড়ে ৫ লাখ টাকা করে নিয়েছিল। অভিযোগ রয়েছে, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও গ্রাহকরা ফ্ল্যাট পাননি এবং তাদের টাকাও ফেরত দেওয়া হয়নি।

তদন্তকারীদের দাবি, সংশ্লিষ্ট ওই সংস্থায় ডিরেক্টর পদে ছিলেন নুসরাত জাহান। সংস্থাটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর থেকেই অভিনেত্রী ইডির নজরে রয়েছেন। এর আগে ২০২৩ সালেও একই মামলায় তাকে তলব করা হয়েছিল। ইডি সূত্রের খবর, সাম্প্রতিক তদন্তে কিছু নতুন তথ্য ও নথি সামনে আসায় নুসরাতকে পুনরায় জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করেন তদন্ত কর্মকর্তারা।

সকাল থেকে শুরু হওয়া এই জিজ্ঞাসাবাদ চলে সন্ধ্যা পর্যন্ত। টানা সাড়ে ৮ ঘণ্টা ধরে ইডি কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নুসরাত। তদন্তের স্বার্থে তার বয়ান রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে। তবে জিজ্ঞাসাবাদ শেষে দফতর থেকে বের হওয়ার সময়ও মিডিয়ার সামনে কোনো মুখ খোলেননি তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

আইনি বিপাকে নুসরাত জাহান

আপডেট টাইম : ১২:৩৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬