ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজারে শ্রমিক, ১৫ হাজার ৮০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃ/ত্যু বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব পটুয়াখালীতে রাশপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার

ভক্তদের সুখবর দিলেন করণ জোহর

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ আবারও ফিরছে নতুন সিজন নিয়ে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শো-টির নবম সিজন শুরু হচ্ছে আগামী দিওয়ালিতে। এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন করণ জোহর।

সম্প্রতি ‘দ্য উইক’-এর সঙ্গে এক আলাপচারিতায় সিজন ৯-এর ফেরার ঘোষণা দেন করণ। এক দর্শক শো-টির ফেরার সময় জানতে চাইলে মুচকি হেসে করণ উত্তর দেন, “দিওয়ালি। সিজন ৯।” এর আগে ২০২৪ সালে শো-টির অষ্টম সিজন শেষ হয়েছিল।

‘কফি উইথ করণ’ মানেই যেন বিতর্কের হাতছানি। গত সিজনে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের নিজেদের সম্পর্ক নিয়ে করা কিছু মন্তব্য অন্তর্জালে ব্যাপক ট্রলের শিকার হয়েছিল। এ ছাড়া শর্মিলা ঠাকুর, সাইফ আলি খান, কারিনা কাপুর, আলিয়া ভাট থেকে শুরু করে সানি ও ববি দেওলের মতো তারকাদের উপস্থিতিতে সিজন ৮ ছিল জমজমাট।

তবে এই শো-র ইতিহাসের পাতা উল্টালে উঠে আসে আরও বিস্ফোরক সব অধ্যায়। সোনম কাপুর ও দীপিকার রণবীর কাপুরকে নিয়ে মন্তব্য কিংবা ঐশ্বরিয়া রাইকে নিয়ে ইমরান হাশমির সেই বিতর্কিত মন্তব্য আজও দর্শকদের মনে গেথে রয়েঠে। এমনকি ক্রিকেটার হার্দিক পান্ডিয়াও তার ডেটিং লাইফ নিয়ে মন্তব্য করে ক্যারিয়ারে বড় ধাক্কা খেয়েছিলেন।

তবে সব বিতর্ককে ছাপিয়ে গিয়েছিল কঙ্গনা রানাউতের সেই এপিসোড। যেখানে তিনি করণের মুখের ওপর তাকে ‘স্বজনপোষণের ধ্বজাধারী’ এবং ‘মুভি মাফিয়া’ বলে আক্রমণ করেছিলেন। ২০১৪ সালের সেই আলাপচারিতা আজও বলিউডের ‘ইনসাইডার বনাম আউটসাইডার’ বিতর্কের মূল ভিত্তি হয়ে আছে। ২০০৪ সাল থেকে শুরু হওয়া এই শো-র প্রতিটি সিজনই দর্শকদের বিনোদনের খোরাক জুগিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা

ভক্তদের সুখবর দিলেন করণ জোহর

আপডেট টাইম : ১২:১৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬