ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

ইতিহাস-ঐতিহ্যের শহর লিসবনে মাতাবেন জেমস

বিনোদন ডেস্ক: পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য এক ঐতিহাসিক আয়োজন সামনে আসছে। আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬’, যেখানে প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডসংগীতশিল্পী নগর বাউল জেমস।

গণমাধ্যমকে আয়োজকরা জানান, পর্তুগালের রাজধানী লিসবনের সুপরিচিত ভেন্যু ‘লিশবোয়া আউ ভিভো’-তে বিকাল ৫টা থেকে শুরু হবে এই জমকালো আয়োজন। জেমস তার কালজয়ী গান পরিবেশনের মাধ্যমে দর্শকদের এক অনন্য সংগীত অভিজ্ঞতা উপহার দেবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে প্রবাসে থেকে দেশের সংস্কৃতি ও সংগীতের স্বাদ পেতে মুখিয়ে থাকা বাংলাদেশীদের মধ্যে ইতোমধ্যেই এ কনসার্টকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান কাসা দু বাংলাদেশএবং নোতিসিয়াস বাংলা জানিয়েছে, এটি হতে যাচ্ছে পর্তুগালে এ পর্যন্ত সবচেয়ে বড় বাংলা সংগীত আয়োজন।

এ বিষয়ে আয়োজকরা জানান, জেমসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর আগমনে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবে এবং প্রবাসের মাটিতে তৈরি হবে এক টুকরো বাংলাদেশের আবহ।

এদিকে কনসার্ট উপলক্ষে ২৬ এপ্রিল সন্ধ্যায় লিসবনেরলিটন’স টার্কিশ গ্রিলের এক সংবাদ সম্মেলন ও ডিনার নাইট অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটির বিশিষ্টজন, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

ইতিহাস-ঐতিহ্যের শহর লিসবনে মাতাবেন জেমস

আপডেট টাইম : ০৪:১৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬