ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

পিরোজপুরে সরকারি জায়গা দখল করে ব্যবসার দায়ে জরিমানা ও সতর্কবার্তা

জাকির হোসেন,পিরোজপুর:

পিরোজপুর পৌর এলাকায় জনপথ ও সরকারি জায়গা দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল, ২০২৬) পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এবং পৌরসভার সহযোগিতায় এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে পৌর এলাকার বিভিন্ন স্থানে সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদে সতর্কবার্তা দেওয়া হয়। প্রশাসন জানায়, পৌরসভার অনুমোদন ব্যতীত জনপথ ও সরকারি জায়গা অন্যায়ভাবে দখল করে ব্যবসা পরিচালনা করা সম্পূর্ণ অবৈধ। এ সময় সংশ্লিষ্ট সকলকে ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করা হয়।
অভিযানে জেলা হাসপাতাল সংলগ্ন রাস্তার পাশের সরকারি জায়গা অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা করার দায়ে মো: মানিক (৬০) নামের এক ব্যক্তিকে ১০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় এই জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে এবং শহরের শৃঙ্খলা রক্ষায় এ ধরণের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং পিরোজপুর পৌরসভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জাকির হোসেন পিরোজপুর

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

পিরোজপুরে সরকারি জায়গা দখল করে ব্যবসার দায়ে জরিমানা ও সতর্কবার্তা

আপডেট টাইম : ১০:২১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬