ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

অবশেষে ক্ষমা চাইলেন সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক: আবারও খবরের শিরোনামে বলিউডের সিনিয়র অভিনেতা সঞ্জয় দত্ত। তবে এবার কোনো নতুন সিনেমার সাফল্যের জন্য নয়, বরং একটি গানের কথা ও দৃশ্যায়ন নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে ক্ষমা চাইতে হলো তাকে। ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি নিয়ে বিতর্কের মুখে নারী কমিশনের সামনে সশরীরে হাজিরা দেন এই ‘খলনায়ক’ তারকা।

আসন্ন সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’-এর হিন্দি ভার্সনের এই গানটিতে অশালীন শব্দ ব্যবহারের অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে মহিলা কমিশন থেকে তলব করা হয়েছিল ছবির সংশ্লিষ্টদের। সোমবার কমিশনের সামনে উপস্থিত হয়ে সঞ্জয় দত্ত একটি লিখিত ক্ষমাপত্র জমা দেন। সেখানে তিনি স্পষ্ট করেন যে, সমাজের কোনো ক্ষতি করার বা কাউকে আঘাত করার কোনো ইচ্ছাকৃত অভিপ্রায় তার ছিল না।

দায়বদ্ধতার জায়গা থেকে তিনি ঘোষণা দিয়েছেন, সমাজকল্যাণ ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে ৫০ জন আদিবাসী শিশুকন্যার শিক্ষার যাবতীয় ব্যয়ভার তিনি বহন করবেন। একইসঙ্গে ভবিষ্যতে চলচ্চিত্র বা যে কোনো সৃজনশীল কাজে নারী ও শিশুদের মর্যাদা রক্ষায় সচেতন থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

তবে এই ঘটনায় অপর অভিযুক্ত বলিউড ডিভা নোরা ফতেহি এদিন হাজিরা দেননি। বর্তমানে দেশের বাইরে থাকায় তিনি উপস্থিত হতে পারেননি বলে জানিয়েছেন এবং পরবর্তী একটি তারিখের জন্য আবেদন করেছেন।

এর আগে গত ৭ এপ্রিল এই মামলার প্রথম শুনানিতে ছবির পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সে সময় ছবির নির্মাতারা দাবি করেছিলেন যে, তারা গানের কথার গভীরতা বা নেতিবাচক দিকটি বুঝতে পারেননি। তবে কমিশন সেই যুক্তি গ্রহণ করেনি। এরপরই নির্মাতারা লিখিতভাবে ক্ষমা চেয়ে স্বীকার করে নেন যে, গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

অবশেষে ক্ষমা চাইলেন সঞ্জয় দত্ত

আপডেট টাইম : ০৩:০২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬