ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

সবুজ আভায় মোহ ছড়ালেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক: ঢালিউডের আলোচিত ও লাস্যময়ী সুন্দরী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। নব্বই দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত দর্শকপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি তার। সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে বারবার আলোচনায় উঠে আসেন এই তারকা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব।

এবার একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। শেয়ার করা ছবিতে দেখা যায়, গাঢ় সবুজ রঙের জমকালো পোশাকে দেখা গেছে অভিনেত্রীকে। পোশাকজুড়ে ছিল সোনালি নকশার সূক্ষ্ম কারুকাজ, যা তার সৌন্দর্যকে আরও রাজকীয় করে তুলেছে।

খোলা চুল, হালকা গ্ল্যাম মেকআপ আর বড় দুলে পূর্ণিমার উপস্থিতি যেন আলাদা এক আভিজাত্য তৈরি করেছে। একেকটি ছবিতে একেক রকম অভিব্যক্তিতে ধরা দিয়েছেন তিনি। কোথাও মিষ্টি হাসি, কোথাও দূরে তাকিয়ে থাকা সব মিলিয়ে তার লুক আর স্টাইলিং ভক্তদের নজর কেড়েছে।

বিশেষ করে সবুজ পোশাকের সঙ্গে সোনালি ব্যাকড্রপ ও লাল আলোর ব্যবহারে ছবিগুলো পেয়েছে ভিন্ন মাত্রা। ভক্তদের অনেকেই মন্তব্যে অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘সময় যত যাচ্ছে, পূর্ণিমা ততই সুন্দর হচ্ছেন।’ আবার কেউ বলেছেন, ‘বাংলা চলচ্চিত্রের চিরসবুজ নায়িকা।’

প্রসঙ্গত, পূর্ণিমা চলচ্চিত্রে পা রাখেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ দিয়ে। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৭ সালে, তখন তিনি ক্লাস নাইনে পড়তেন।

সুন্দর চেহারার অধিকারিণী এই অভিনেত্রী শুরুতেই অভিনয়ের সাথে সাথে অসাধারণ শারীরিক সৌন্দর্যের জন্য সবার মন জয় করে নেন। ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’ ছায়াছবিতে বেশ খোলামেলা পোশাকে হাজির হয়ে দর্শকদের নজর কাড়েন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

সবুজ আভায় মোহ ছড়ালেন পূর্ণিমা

আপডেট টাইম : ১০:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬