ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

প্যাস্টেল গাউনে নজর কাড়লেন আলিয়া

বিনোদন ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ উপকূলে শুরু হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন কান চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার (১২ মে) জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসবটির ৭৯তম আসর। আর এবারের আসরেও নিজের স্টাইল ও উপস্থিতি দিয়ে আলোচনায় উঠে এসেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

উৎসবে যোগ দিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন আলিয়া। যেখানে তাকে দেখা গেছে এক অপূর্ব প্যাস্টেল গাউনে। ফরাসি সৈকতের নীল জলরাশি আর রোদেলা আবহাওয়ায় আলিয়ার এই প্যাস্টেল লুক যেন আভিজাত্য ও স্নিগ্ধতার এক মেলবন্ধন ঘটিয়েছে।

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, প্যাস্টেল শেডের ফ্লোরাল প্রিন্টের একটি গাউনে ধরা দিয়েছেন তিনি। হালকা মেকআপ আর ছিমছাম হেয়ারস্টাইলে তাকে দেখাচ্ছিল একবারে অনন্য। কান সৈকতে কখনো হাসিমুখে আবার কখনো গম্ভীর ভঙ্গিমায় ফটোশুট করেছেন তিনি। প্রতিটি ছবিতেই তার আত্মবিশ্বাস ও মায়াবী রূপ ফুটে উঠেছে, যা দেখে মুগ্ধ হচ্ছেন ভক্ত-অনুরাগীরা।

প্যাস্টেল রঙের এই পোশাকে আলিয়াকে অনেকটা রাজকন্যার মতো মনে হচ্ছে। সমুদ্রের ঢেউ আর উন্মুক্ত আকাশের নিচে তার এই খোশ মেজাজের মুহূর্তগুলো ইন্টারনেটে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা তার ফ্যাশন সেন্স ও সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করছেন।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র প্রেমী ও সমালোচকদের উপস্থিতিতে মুখরিত কান উৎসবের এই আসর চলবে আগামী ২৩ মে পর্যন্ত। উৎসবের সমাপনী দিনে ঘোষণা করা হবে চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ সম্মানজনক পুরস্কার ‘পাম দ’র’। আলিয়ার এই উপস্থিতি উৎসবের জৌলুস যেন আরও বাড়িয়ে দিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

প্যাস্টেল গাউনে নজর কাড়লেন আলিয়া

আপডেট টাইম : ১০:৫২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬